News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol and Diesel: পেট্রোল ও ডিজেল আরও দামি, দুঃশ্চিন্তায় মাথায় হাত মধ্যবিত্তের
Image

Petrol and Diesel: পেট্রোল ও ডিজেল আরও দামি, দুঃশ্চিন্তায় মাথায় হাত মধ্যবিত্তের

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): পেট্রোল ও ডিজেলের দাম উপর্যুপরি বেড়েই চলেছে, ক্রমেই মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে দুই জ্বালানি তেল। বিগত ১৫ দিনে এই নিয়ে ১৩ বার মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল। মঙ্গলবার দিল্লিতে লিটারে ৮০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলও দামি হয়েছে ৪০ পয়সা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১০৪.৬১ টাকা ও ৯৫.৮৭ টাকা। কলকাতায় লিটার পিছু আরও ৮৩ পয়সা বেড়ে ১১৪.২৮ টাকায় পৌঁছে গিয়েছে পেট্রোলের দাম। এখনও পর্যন্ত এটাই পেট্রোলের সর্বোচ্চ দর কলকাতায়। কলকাতায় এদিন এক লিটার বিক্রি হয়েছে ৯৯.০২ টাকায়। আগের দিনের থেকে ৮০ পয়সা বেশি।

মুম্বইয়ে ৮৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ডিজেলের দামও বেড়েছে ৮৫ পয়সা, মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১১৯.৬৭ টাকা ও ১০৩.৯২ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে চেন্নাইতেও। তামিলনাড়ুর রাজধানীতে পেট্রোলের বর্ধিত দাম ১১০.০৯ টাকা ও ডিজেল ১০০.১৮ টাকা। এই নিয়ে মোট ১৫ দিনের মধ্যে ১৩ দিনই দামি হল জ্বালানি। এই কয়েকদিনের মধ্যে লিটারে ৯-টাকা পর্যন্ত বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম।

Releated Posts

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

ইরান সংকটে অচলাবস্থা, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ল ০.৭৩ শতাংশ

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ইরান সংকট সমাধানে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

এপ্রিল মাসে জিএসটি আদায় সর্বোচ্চ, প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছাল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): দেশে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় এপ্রিল মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য…

ByByTaniya Chakraborty May 1, 2026

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রক্রিয়া চলবে: নির্মলা সীতারামন

পুনে, ২৪ এপ্রিল(আইএএনএস): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার জানালেন, আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ (ডিসইনভেস্টমেন্ট) প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top