News Flash

Image

Encounter : বিশ্বনাথে পুলিশের জিম্মা থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ শিশু-ধর্ষক

বিশ্বনাথ (অসম), ৪ এপ্রিল (হি.স.) : পুলিশের হাত থেকে নিজে ছাড়িয়ে পালাতে গিয়েছিল বিশ্বনাথের শিশুকন্যা–ধর্ষক। ব্যর্থ পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে আটকেছে। গুলিবিদ্ধ ধর্ষক বছর ৫৬-এর মহিম শৰ্মা। ঘটবা গতকাল রবিবার মধ্যরাতে বিশ্বনাথের জিনজিয়ায় সংঘটিত হয়েছে। আহত মহিম শর্মাকে তেজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।


বিশ্বনাথ জেলার অন্তর্গত মোনাবাড়ি এলাকার কাঠনিবাড়িঘাটের বাসিন্দা মহিম শৰ্মা একটি শিশুকন্যাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। ওই অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার স্থানীয় মহিলা-পুরুষ মহিমকে ধরে মাথা মুড়িয়ে, মুখে চূণকালি লেপে, স্যান্ডেলের মালা পরিয়ে গোটা গ্রামে মিছিল করেছেন। এর পর তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা।


ধর্ষণের মতো ঘটনার রিকনস্ট্রাকশন করতে গতরাতে তাকে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল পুলিশ। কিন্তু জিনজিয়া এলাকায় যাওয়ার পর সে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে গুলি করে আটাকায়। মহিমের বাঁ পায়ের গোড়ালিতে গুলি লেগেছে।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top