নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): প্রতি রবিবারের মতো এই রবিবারও দেশে অনেকটাই কমে গেল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন মাত্র ২ লক্ষ ৮৪ হাজার ০৭৩ জন প্রাপক। ফলে ভারতে ১৮৪.৭০-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৮৪,৭০,৮৩,২৭৯ জনকে টিকা দেওয়া হয়েছে।
ভারতে দৈনিক কোভিড-টেস্ট ৪-লক্ষের নীচে নেমে এসেছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩ এপ্রিল সারা দিনে ভারতে ৩,১৪,৮২৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৯,১০,৭৯,৭০৬-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৩,১৪,৮২৩ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১৩ জন।


















