News Flash

Image

পানীয় জলের দাবি অমরপুর-নতুনবাজার পথ অবরোধ

অমরপুর, ২ এপ্রিল : পানীয় জলের দাবিতে অমরপুর-নতুন বাজার সড়কের পূর্ব এলাকায় শনিবার পথ অবরোধ করেন স্থানীয় জনগণ। 


অবরোধকারীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে এলাকার মানুষজন পানীয়জল পাচ্ছেন না। শুখা মরসুমে পানীয় জল না পাওয়ায় তারা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। নিয়মিতভাবে পরিস্রুত পানীয় জল সরবরাহ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে স্থানীয় প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরে যোগাযোগ করেছেন। কিন্তু কোথাও থেকে কোন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 


এলাকার জনগণ জানিয়েছেন, তাদের জন্য বিকল্প পানীয় জলের কোন ব্যবস্থা নেই। পাইপলাইনে জল সংগ্রহের উপরে তাদের জীবন-জীবিকা দীর্ঘদিন ধরে নির্ভরশীল। পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ওইসব পরিবার অসহায় হয়ে পড়েছে। সরকার ও প্রশাসনের কাছে বারবার দাবি জানানোর পরও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে শনিবার পূর্ব এলাকায় তারা পথ অবরোধের শামিল হন। 
অবরোধের ফলে রাস্তার দুইদিকে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে। ফলে জনদুর্ভোগ চরমে আকার ধারণ করে। অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধ ছুটে আসেন। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন এবং দ্রুত এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সুনির্দিষ্ট প্রতিশ্রুতির ভিত্তিতে তারা আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top