News Flash

  • Home
  • বাণিজ্য
  • Petrol and Diesel: ১২-দিনে ১০ বার মূল্যবৃদ্ধি, পেট্রোল ও ডিজেল ফের মহার্ঘ্য
Image

Petrol and Diesel: ১২-দিনে ১০ বার মূল্যবৃদ্ধি, পেট্রোল ও ডিজেল ফের মহার্ঘ্য

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): মূল্যবৃদ্ধিতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজেল, বিগত ১২-দিনে এই নিয়ে ১০ বার মহার্ঘ্য হল দুই জ্বালানি তেল। শনিবার দিল্লিতে লিটারে ৮০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলও দামি হয়েছে ৮০ পয়সা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১০২.৬১ টাকা ও ৯৩.৮৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৮৪ পয়সা, ফলে কলকাতায় পেট্রোলের বর্ধিত দাম ১১২.১৯ টাকা এবং ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে ৯৭.০২ টাকায় পৌঁছেছে।

মুম্বইয়ে ৮৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ডিজেলের দামও বেড়েছে ৮৫ পয়সা, মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১১৭.৫৭ টাকা ও ১০১.৭৯ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে চেন্নাইতেও। সেখানে পেট্রোলের দাম বেড়েছে ৭৬ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৭৬ পয়সা, ফলে তামিলনাড়ুর রাজধানীতে শনিবার এক লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১০৮.২১ টাকায় ও ডিজেল ৯৮.২৮ টাকা। জ্বালানি তেলের উপর্যুপরি মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাভিশ্বাস মধ্যবিত্ত। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব ধীরে ধীরে পড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপরও।

Releated Posts

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

ইরান সংকটে অচলাবস্থা, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ল ০.৭৩ শতাংশ

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ইরান সংকট সমাধানে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

এপ্রিল মাসে জিএসটি আদায় সর্বোচ্চ, প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছাল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): দেশে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় এপ্রিল মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য…

ByByTaniya Chakraborty May 1, 2026

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রক্রিয়া চলবে: নির্মলা সীতারামন

পুনে, ২৪ এপ্রিল(আইএএনএস): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার জানালেন, আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ (ডিসইনভেস্টমেন্ট) প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top