News Flash

  • Home
  • মুখ্য খবর
  • CM Biplab Kumar Deb : পরীক্ষা পে চর্চা : ত্রিপুরায় দুই লক্ষাধিক ছাত্রছাত্রী প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখেছেন
Image

CM Biplab Kumar Deb : পরীক্ষা পে চর্চা : ত্রিপুরায় দুই লক্ষাধিক ছাত্রছাত্রী প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখেছেন

আগরতলা, ১ এপ্রিল (হি. স.) : ‘পরীক্ষা পে চর্চা’ পঞ্চম সংস্করণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লীর তালকোটরা স্টেডিয়ামে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করেন। ত্রিপুরায় দুই লক্ষাধিক ছাত্রছাত্রী প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখেছেন।

মতবিনিময়ের আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে শিক্ষার্থীদের প্রদর্শীত প্রদর্শনী পরিদর্শন করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও উপস্থিত ছিলেন। এবছর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে ভারতীয়রা ছাড়াও বিদেশে বসবাসকারী ভারতীয় ছাত্র-ছাত্রীরাও যোগ দিয়েছিলেন। আগরতলার মহারাণী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, শিক্ষা দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনী চন্দ্রন, দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ, মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রীরা ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানটি শুনেন। 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যেসব বিষয়সমূহ তুলে ধরেছেন সেইগুলি আমাদের জীবনে মেনে চললে সুন্দর জীবনের পাশাপাশি জীবনে সাফল্যের পথও প্রশস্ত হবে। আজকের ‘পরীক্ষা পে চর্চার’ অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময়ের সময় পড়ুয়াদের নানা প্রশ্ন ও প্রধানমন্ত্রীর জবাবগুলি অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আশাপ্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনেই বর্তমান রাজ্য সরকার কাজ করে চলেছে। ত্রিপুরা থেকে প্রায় দুই লক্ষাধিক ছাত্র-ছাত্রী অনলাইনে আজ এই অনুষ্ঠান দেখেছে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর এই লাইভ আলোচনা শুনেছেন।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top