News Flash

  • Home
  • বিদেশ
  • Prime Minister Imran Khan : ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট পিছিয়ে ৩ এপ্রিল
Image

Prime Minister Imran Khan : ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট পিছিয়ে ৩ এপ্রিল

ইসলামাবাদ, ৩১ মার্চ (হি.স.) : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট পিছিয়ে নির্ধারণ হল ৩ এপ্রিল রবিবার।
এদিকে, খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তানের জাতীয় পরিষদের কার্যক্রম ৩ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ডেপুটি স্পিকার সাদিক সানজরানির মতে, “সদস্যরা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না এবং পরিস্থিতিও ঠিক ছিল না”।

বৃহস্পতিবার কার্যসূচির জন্য অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার জন্য জাতীয় পরিষদ সচিবালয় বুধবার রাতে এই আদেশ জারি করেছে। এর আগে, সোমবার পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ অনাস্থা প্রস্তাব পেশ করেন। এই পদক্ষেপের মাধ্যমে, ইমরান খান অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়া তৃতীয় পাকিস্তানি প্রধানমন্ত্রী হয়েছেন।


ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হওয়ার পর মোট ১৬১টি ভোটের পক্ষে ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছিল।গতন 8 মার্চ বিরোধী দলগুলি দ্বারা অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছিল। নমুত্তাহিদা কওমি মুভমেন্ট – পাকিস্তান ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাদের সমর্থন করার জন্য বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে।


পাকিস্তানের জাতীয় পরিষদের মোট ৩৪২ সদস্য রয়েছে, সংখ্যাগরিষ্ঠ সংখ্যা ১৭২ জন। পিটিআই-এর নেতৃত্বাধীন জোট ১৭৯ সদস্যের সমর্থনে গঠিত হয়েছিল, কিন্তু এখন দল ছেড়ে যাওয়ার পরে পিটিআই ১৬৪ সদস্য নিয়ে দাঁড়িয়ে আছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top