News Flash

  • Home
  • বিদেশ
  • Imran Khan: সেনার হুমকি সত্ত্বেও বৃহস্পতিবার রাতে ভাষণ দিতে পারেন ইমরান
Image

Imran Khan: সেনার হুমকি সত্ত্বেও বৃহস্পতিবার রাতে ভাষণ দিতে পারেন ইমরান

ইসলামাবাদ, ৩১ মার্চ (হি.স.) : বুধবার রাতের পর এবার বৃহস্পতিবার সন্ধ্যায় ভাষণ দিতে পারেন ইমরান খান। যদিও কখন ইমরান ভাষণ দেবেন জানা যায়নি।

বৃহস্পতিবারই জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ইমরান। বুধবারই তিনিও সংসদে গরিষ্ঠতা হারিয়েছেন। তারপরে নিরাপত্তা কমিটির ওই বৈঠকে বিশেষ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা। নিরাপত্তা কমিটির বৈঠক হবে প্রধানমন্ত্রীর বাসভবনে। তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি টুইট করে একথা জানিয়েছেন। নিরাপত্তা কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন একাধিক সেনাকর্তা, গোয়েন্দা বাহিনীর কর্তা, গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
বুধবার মন্ত্রিসভার সদস্যদের একটি চিঠি দেখিয়েছেন ইমরান। তাঁর দাবি, ওই চিঠিতে স্পষ্ট প্রমাণ আছে, কীভাবে তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মদত দিচ্ছে বিদেশীরা। সংবাদমাধ্যমকে ইমরান বলেন, ওই চিঠির ভাষা অত্যন্ত উদ্ধত। তাতে বলা হয়েছে, অনাস্থা প্রস্তাবে ইমরান পরাজিত না হলে পরিস্থিতি খুব খারাপ হবে। যদিও সংবাদ মাধ্যমকে ওই চিঠি ইমরান দেখাননি।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top