News Flash

  • Home
  • দেশ
  • Covid19: ভারতে কোভিড-সংক্রমণ কমে ১,২২৫, দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ২৮ জনের
Image

Covid19: ভারতে কোভিড-সংক্রমণ কমে ১,২২৫, দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ২৮ জনের

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা নিরন্তর কমছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় (বুধবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ২৮ জন রোগীর। ভারতে দৈনিক সংক্রমণের হারও নিম্নমুখী।

বুধবার সারাদিনে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৪৩,০৭-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৩৯৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২২ লক্ষ ২৭ হাজার ৩০৭ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৮৪,০৬,৫৫,০০৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,১২৯ জন (১.২১ শতাংশ)। বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৫৯৪ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৮৯,০০৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ।

Releated Posts

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

তীব্র স্লোগানে অচল লোকসভা, দিনের মতো মুলতবি অধিবেশন; বিরোধীদের আক্রমণ করলেন রিজিজু

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): শুক্রবার দুপুরে পুনরায় অধিবেশন শুরু হওয়ার পরই লোকসভায় তীব্র হইচই শুরু হয়। বিরোধী সাংসদরা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top