News Flash

Image

Fire : জুম ক্ষেতে অগ্নিদগ্ধ বৃদ্ধ

তেলিয়ামুড়া, ৩০ মার্চ : তেলিয়ামুড়া থানাধীন বৈদ্য চন্দ্রপাড়ায়  জুম ক্ষেতে আগুন দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর ভাবে জখম হয়েছেন এক বৃদ্ধ। তাঁর নাম বিশু চরণ রুপিনী। স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে অগ্নিদগ্ধ বৃদ্ধকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। অবস্থা সঙ্কটজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 
পারিবারিক সূত্রে জানা গেছে জুম চাষ করার জন্য ওই বৃদ্ধ টিলার জঙ্গলে আগুন লাগিয়ে ছিলেন। আগুন লাগাতে গেলে বৃদ্ধের শরীরে আগুন ধরে যায়। তাতে অগ্নিদগ্ধ হন ওই বৃদ্ধ। ঘটনা খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। অসাবধানতার কারণেই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় জনগণ জানিয়েছেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top