News Flash

  • Home
  • দিনের খবর
  • Venkaiah Naidu : আগামীকাল ৭২ জন রাজ্যসভা সাংসদের জন্য বিদায়ী নৈশভোজের আয়োজন ভেঙ্কাইয়া নাইডু-র
Image

Venkaiah Naidu : আগামীকাল ৭২ জন রাজ্যসভা সাংসদের জন্য বিদায়ী নৈশভোজের আয়োজন ভেঙ্কাইয়া নাইডু-র

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু আগামীকাল বৃহস্পতিবার সরকারি বাসভবনে ৭২ জন রাজ্যসভা সাংসদের বিদায় উপলক্ষে উচ্চকক্ষের সকল বিদায়ী সদস্যদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে একটি নৈশভোজের আয়োজন করছেন।

৭২ জন অবসরপ্রাপ্ত সদস্য এবং আরও ১৯ জন যারা আগে অবসর নিয়েছেন তাদের সবাইকে স্মারক উপহার দেওয়া হবে। নৈশভোজে রাজ্যসভার সদস্যরা সাংস্কৃতিক প্রতিভা প্রদর্শন করবেন। গিটার বাজাবেন তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের দোলা সেন রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করবেন, দ্রাবিড় মুনেত্র কাজগম নেতা তিরুচি শিভা একটি তামিল গান পরিবেশন করবেন, ভারতীয় জনতা পার্টির রূপা গাঙ্গুলী একটি হিন্দি গান এবং আরেক বিজেপি নেতা রামচন্দ্র ঝাংরা পরিবেশন করবেন। দেশাত্মবোধক গান, হিন্দি গান গাইবেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেত্রী বন্দনা চভান।
চেয়ারম্যান নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সংসদের নেতা, বিরোধী দলের নেতা, বিভিন্ন দলের নেতা এবং বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সদস্য আগামীকাল এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top