News Flash

Image

হাফলঙে গাড়ি ও মোটর বাইকে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

হাফলং (অসম), ২৯ মার্চ (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে একটি গাড়ি ও একটি মোটর বাইকে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা। হাফলং সরকারি মহাবিদ্যালয় আবাসনের গেটের সামনে আজ মঙ্গলবার ভোররাত প্রায় তিনটা নাগাদ এই ঘটনা সংগঠিত হয়েছে।

হাফলং থানা সূত্রে জানা গিয়েছে, জনৈক বিপ্লব নাথের লাল রঙের এস্কিউবি গাড়ি এবং রাজু ঘোষের মোটর বাইক রাখা ছিল হাফলং সরকারি মহাবিদ্যালয়ের আবাসনের গেটের বাইরে। কিন্তু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এই গাড়ি ও মোটর বাইকটি জ্বালিয়ে দিয়েছে। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিপ্লব নাথের গাড়ির অগ্ৰভাগ এবং রাজু ঘোষের বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা গাড়ি ও মোটর বাইক জ্বালিয়েছে, এ সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। আজ সকালে গাড়ির মালিক বিপ্লব নাথ ও মোটর বাইকের মালিক রাজু ঘোষ হাফলং সদর থানায় পৃথক পৃথক এজাহার দাখিল করেছেন।

এদিকে কিছুদিন থেকে হাফলং শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এর কারণ হিসেবে অভিযোগকারীরা বলছেন, শহরের বিভিন্ন স্থানে মদ ও ড্রাগসের আড্ডা বেড়ে গেছে। যার দরুন এ ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে হাফলঙে। এরই ফলস্বরূপ জনবহুল এলাকায় গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা সংগঠিত হয়েছে।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top