News Flash

  • Home
  • খেলা
  • FIFA : বাহারিনের পর বেলারুশের বিরুদ্ধেও হার ইগর স্টিমাচের ভারতের
Image

FIFA : বাহারিনের পর বেলারুশের বিরুদ্ধেও হার ইগর স্টিমাচের ভারতের

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : ফিফা ক্রমতালিকায় ৮৯তম জায়গায় থাকা বাহারিনের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। শনিবার হারতে হল বেলারুশের বিরুদ্ধে। টিম ইন্ডিয়া পরাস্ত হল ৩-০ গোলে।

ফিফা ক্রমতালিকায় বাহারিনের থেকে ৫ ধাপ পিছনে থাকলেও বেলারুশ দল হিসাবে বেশ শক্তিশালী। প্রথমত তাঁরা ভারতের থেকে ১০ ধাপ উপরে আছে। দ্বিতীয়ত বেলারুশের এই দলটা নিয়মিত ইউরোপীয় দলগুলির বিরুদ্ধে খেলে। ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে প্রথম গোল পায় বেলারুশ। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটি পায় ইউরোপের দেশটি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে তৃতীয় গোল করে ভারতের কফিনে শেষ পেরেক পোঁতেন বেলারুশের ভালেরি। আগের ম্যাচে বাহারিনের বিরুদ্ধে যে রক্ষণ নিয়ে কোচ ইগর স্টিমাচ অসন্তোষ প্রকাশ করেছিলেন, বেলারুশের বিরুদ্ধে সেই রক্ষণই ডোবাল ভারতকে। মূলত রক্ষণে ভুল বোঝাবুঝির জন্যই গোলগুলি খেতে হল।
দুই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ হারলেও টিম ইন্ডিয়া মাঝে মাঝে ভাল প্রতিরোধ গড়তে পেড়েছে। সেটাই যা ভরসা দেবে টিম ইন্ডিয়াকে। এরপর এশিয়া কাপের বাছাই পর্বের চূড়ান্ত পর্বে খেলতে হবে স্টিমাচের ছেলেদের। আপাতত নজর থাকবে সেদিকেই।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top