News Flash

  • Home
  • দিনের খবর
  • Yogi Adityanath : উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি দলের নেতা নির্বাচিত যোগী আদিত্যনাথ, আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ
Image

Yogi Adityanath : উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি দলের নেতা নির্বাচিত যোগী আদিত্যনাথ, আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

লখনউ, ২৪ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি দলের নেতা নির্বাচিত হলেন যোগী আদিত্যনাথ। আগামীকাল শনিবার দ্বিতীয় মেয়াদে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।


লখনউতে বিজেপি বিধায়কদের সম্বোধন করে আবেগপ্রবণ যোগী আদিত্যনাথ বলেন, “প্রথমবারের মতো একজন মুখ্যমন্ত্রী তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন এবং দ্বিতীয়বার উত্তরপ্রদেশে আবার ক্ষমতায় এসেছে। এটি ঘটেছে প্রথমবার। এটি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সম্ভব হয়েছে।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আদিত্যনাথকে বিধানসভা বিজেপি দলের নেতা নির্বাচিত করা হয়।


প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ৪০৩টি আসনের মধ্যে ২৫৫টি জিতে উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রেখেছে।আগামীকাল আদিত্যনাথ লখনউয়ের একনা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। তাঁর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এবং বিজেপির নেতৃত্ব যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top