News Flash

  • Home
  • দিনের খবর
  • BJP : নবাব মালিকের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভে অনড় বিজেপি বিধায়করা
Image

BJP : নবাব মালিকের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভে অনড় বিজেপি বিধায়করা

মু্ম্বই, ২৪ মার্চ (হি.স.) : নবাব মালিকের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভে অনড় মহারাষ্ট্রের বিজেপি বিধায়করা। বিধানসভায় বাজেট অভিবেশন চলাকালীন রাজ্যের মন্ত্রী নবাব মালিকের পদত্যাগের দাবিতেমহারাষ্ট্র বিধানসভার বাইরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিধায়করা তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছেন।


আদালত মালিককে তার বিচার বিভাগীয় হেফাজতে একটি বিছানা, গদি এবং চেয়ার সরবরাহ করার অনুমতি দিয়েছে। তবে, আদালত তার বাড়ির খাবারের আবেদন মুলতুবি রেখেছেন এবং পরবর্তী শুনানির তারিখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।প্রসঙ্গত, তিনি ২৩ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হাতে গ্রেফতার হয়েছিলেন। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত একটি অর্থ পাচারের মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন মালিক। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতাকে গ্রেফতারের পর থেকে বিজেপি মালিকের পদত্যাগের জন্য চাপ দিচ্ছে। গত সোমবার বিশেষ পিএমএলএ আদালত মালিকের বিচার বিভাগীয় হেফাজত ৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। মহারাষ্ট্র রাজ্য বিধানসভার বার্ষিক বাজেট অধিবেশন ২৫ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top