News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়া : নিষেধাজ্ঞার ধাক্কায় দু’দশকের সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়ের মুখে রাশিয়া
Image

রাশিয়া : নিষেধাজ্ঞার ধাক্কায় দু’দশকের সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়ের মুখে রাশিয়া

মস্কো, ২৪ মার্চ (হি. স.) : রাশিয়ার সামরিক অভিযানে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েও এখনও কিয়েভ দখল করতে পারেনি রুশ সেনা। এই অস্বস্তির মধ্যেই আরও বিপদ বাড়ছে পুতিনের দেশের। এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফের মিত্র দেশগুলির সঙ্গে বৈঠকে বসবেন। এরপর আরও বেশি করে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে রাশিয়ার উপরে। বিশেষজ্ঞদের মতে, গত ২০ বছরে এত বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে হয়নি তাদের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই।


এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গোল্ডম্যান স্যাচেস নামের এক বিশেষজ্ঞের দাবি, রুশ অর্থনীতি ১০ শতাংশ সঙ্কুচিত হতে চলেছে। এদিকে মুদ্রাস্ফীতি একধাক্কায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে। ফলে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। ইতিমধ্যেই অসংখ্য বহুজাতিক সংস্থাই রাশিয়ায় তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। সেই তালিকায় রয়েছে অ্যাপল, ম্যাকডোনাল্ডস ও ডেলের মতো সংস্থাও। এর প্রভাব পড়তে শুরু করেছে রুশ অর্থনীতিতে।


উল্লেখ্য, গত শতকের নয়ের দশক থেকেই রুশ রাজনীতিতে পুতিন জমানার শুরুয়াৎ। বরাবরই নিজের উত্থানের কথা বলতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট মনে করিয়ে দিতেন, সেই সময় কতটা অর্থনৈতিক বিপর্যয় ও রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল মস্কোকে। কিন্তু সেই স্মৃতিই ফের ফিরে এসেছে রাশিয়ায়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পরে আবারও অস্বস্তিতে রুশ অর্থনীতি। মনে করা হচ্ছে, যে আর্থিক বিপর্যয়ের সময় পুতিনের উত্থান, তেমনই এক আর্থিক বিপর্যয়ই তাঁর পতনের কারণ হয়ে উঠতে পারে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। মুখে পুতিন বাহিনীকে হুঁশিয়ারি দিলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে ফৌজ পাঠাতে অস্বীকার করে আমেরিকা ও ন্যাটো। তাদের আশঙ্কা ইউক্রেনে সেনা পাঠালে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ন্যাটো। অর্থাৎ ময়দানে জেলেনস্কিকে একাই বিশাল রুশ বাহিনীর সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর ইউক্রেনের সেনার জন্য পরিস্থিত যে ক্রমে জটিল হয়ে উঠছে তা স্পষ্ট।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top