News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : বিদ্যুতের লাইন সারাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তি
Image

Accident : বিদ্যুতের লাইন সারাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তি

গন্ডাছড়া, ২৪ মার্চ : ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় রইস্যাবাড়ি রঞ্জিত পাড়ায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ কর্মীর নাম অর্জুন ত্রিপুরা। 


ঘটনার বিবরণে জানা গেছে, অর্জুন ত্রিপুরা বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করতে গিয়েছিলেন। বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই বিদ্যুৎ কর্মী। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে স্থানান্তর করেন। 


এদিকে, ঘটনার খবর পেয়ে বিজেপির নেতৃবৃন্দ সেখানে ছুটে যান। গন্ডাছড়া হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করার জন্য দলের নেতারা সব ধরনের উদ্যোগ গ্রহণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top