News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ramnath Kovind: শুধু রাজনীতি নয়, আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান গুজরাটের : রাষ্ট্রপতি
Image

Ramnath Kovind: শুধু রাজনীতি নয়, আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান গুজরাটের : রাষ্ট্রপতি

গান্ধীনগর, ২৪ মার্চ (হি.স.): শুধুমাত্র রাজনীতি নয়, সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গুজরাট। গুজরাটের ইতিহাস অনন্য। বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার গান্ধীনগরে গুজরাট বিধানসভার বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিজের ভাষণে বলেছেন, “স্বাধীনতা ও স্বাধীনতার অমৃত মহোৎসবের প্রেক্ষাপটে গুজরাটের চেয়ে ভালো স্থান আর নেই। গুজরাট অঞ্চলের জনগণই অগ্রগামী যারা একটি স্বাধীন ভারতের কল্পনা করেছিলেন। গুজরাটের ইতিহাস অনন্য। মহাত্মা গান্ধী ও সর্দার প্যাটেলের এই ভূমিকে সত্যাগ্রহের ভূমি বলা যেতে পারে। রাজনীতির পাশাপাশি গুজরাট সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

রাষ্ট্রপতি বলেছেন, গুজরাটের জনগণের উদারতা ভারতীয় সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ট্য। প্রাচীনকাল থেকেই এই ক্ষেত্রে সমস্ত গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্ববোধে এগিয়ে চলেছেন। একটি নতুন রাজ্য হিসাবে গুজরাট গঠনের পরে, এই বিধানসভা রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। বিগত কয়েক বছর ধরে গুজরাট মডেল অফ ডেভেলপমেন্ট একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। উন্নয়নের এই মডেল দেশের যে কোনও অঞ্চল ও রাজ্যে বাস্তবায়িত হতে পারে।

Releated Posts

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top