সিওল, ২৪ মার্চ (হি.স.): দক্ষিণ কোরিয়ায় ফের মাথাচাড়া দিয়েছে কোভিড-সংক্রমণ। বিগত ২৪ ঘণ্টায় এক লাফে নতুন করে সংক্রমিত প্রায় ৪লক্ষ! শেষ ২৪ ঘন্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯৫ হাজার ৫৮৯ জন। বর্তমানে সে দেশের সংক্রমণ-পরিস্থিতি বেশ গুরুতর। সংক্ৰমণ বাড়তেই কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও উত্তরোত্তর বাড়ছে।
বিগত ৩ দিন ধরে আক্রান্তের সংখ্যা ৩-লক্ষের ঊর্ধ্বেই, বাড়ছে মৃত্যুও। বুধবারই প্রাণ হারিয়েছেন ৪৭০ জন সংক্রমিত। সুষ্ঠু ভাবে সৎকার কর্ম চালিয়ে যেতে দেশ জুড়ে প্রায় ৬০টি শ্মশানকে নির্ধারিত সময়ের চেয়ে বেশিক্ষণ খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দক্ষিণ কোরিয়ায় এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৮২২,৮৩৬ জন এবং মৃত্যু হয়েছে ১৩,৯০২ জনের।

