News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Election : আগামী ১৯ এপ্ৰিল গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচন, ফলাফল ২১ এপ্ৰিল, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের
Image

Election : আগামী ১৯ এপ্ৰিল গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচন, ফলাফল ২১ এপ্ৰিল, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ২৩ মার্চ (হি.স.) : আগামী ১৯ এপ্ৰিল গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচন। ভোটগণনা ও ফলাফল ঘোষণা হবে ২১ এপ্রিল। আজ বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার। তিনি জানান, গুয়াহাটি পুর নিগমের সর্বমোট ৬০টি ওয়ার্ডেই অনুষ্ঠিত হবে নিৰ্বাচন। আজ থেকে পুর নিগম নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে।


নির্বাচন কমিশনার অলোক কুমার জানান, ১৯ এপ্ৰিল সকাল ৭.৩০ থেকে বিকেল ৪.৩০ পৰ্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্ৰহণ। ভোটের গণনা ২১ এপ্ৰিল। তিনি জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ মাৰ্চ। এছাড়া মনোনয়নপত্র প্ৰত্যাহারের দিন ৪ এপ্ৰিল ধার্য করা হয়েছে।
অলোক কুমার জানান, এবার গুয়াহাটি পুর নিগম নিৰ্বাচনে ভোটার সংখ্যা ৭ লক্ষ ৯৬ হাজার ৮২৯। এর মধ্যে পুরুষ ভোটার ৩,৯৬,৮৯১, মহিলা ভোটার ৩,৯৯,৯১১ এবং তৃতীয় লিঙ্গে ভোটার ২৭ জন। ভোটকেন্দ্ৰ থাকবে ৭৮৯টি। এবার ভোটাররা ভোট দেবেন ইভিএমে। কোভিডের নিৰ্দেশিকা মেনে ভোটদান এবং গণনা অনুষ্ঠিত হবে। রাত ৯.০০টা থেকে পরেরদিন সকাল ৬.০০ পর্যন্ত নির্বাচনী প্ৰচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়ে অলোক কুমার বলেন, জাতীয় রাজনৈতিক দলের ৩০ জন নেতা প্ৰচার অভিযান চালাতে পারবেন।


রাজ্য নির্বাচন কমিশনার জানান, গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। তফশিলি জাতির জন্য চারটি ওয়াৰ্ড সংরক্ষিত থাকবে। এর মধ্যে ৬ ও ৯ নম্বর ওয়াৰ্ড মহিলা এবং ১৯ ও ৩১ নম্বর ওয়াৰ্ড পুরষের জন্য সংরক্ষিত। এছাড়া তফশিলি জনজাতির জন্য তিনটি ওয়াৰ্ড সংরক্ষণ করা হয়েছে। এগুলি পুরুষের জন্য ২৭ এবং মহিলাদের জন্য ২৩ ও ৫১ নম্বর ওয়াৰ্ড সংরক্ষিত থাকবে।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top