News Flash

  • Home
  • বিদেশ
  • Russia-Ukraine War : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতালিতে খাদ্যাভাবে মৃত্যু ঝুঁকিতে হাজার হাজার গরু
Image

Russia-Ukraine War : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতালিতে খাদ্যাভাবে মৃত্যু ঝুঁকিতে হাজার হাজার গরু

রোম, ২২ মার্চ (হি.স.) : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিপাকে ইতালির অসংখ্য খামার । যুদ্ধের কারণে ব্যাহত হয়েছে ভুট্টা ও গম আমদানি। এ কারণে ইতালিতে হাজার হাজার গরু মেরে ফেলতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।


জানা গেছে, ইতালির অসংখ্য খামারে দুধ উৎপাদনের লক্ষ্যে বিপুল সংখ্যক গরু পালন করা হয়। তাই গো-খাদ্যের চাহিদাও বিপুল। কিন্তু এ মুহূর্তে ইতালিতে যে পরিমাণ গো-খাদ্য আছে তা আগামী ২৫-৩০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।


ইতালিতে গো-খাদ্য হিসেবে গম ও ভুট্টা বেশ জনপ্রিয়। খামারগুলোর জন্য প্রতি মাসে ৯০ লাখ টন ভুট্টা প্রয়োজন হয়। যদিও সেখানে উৎপাদিত হয় ৬০ লাখ টন ভুট্টা। ফলে বাকিটা আমদানি করতে হয়। আর যেসব দেশ থেকে এই খাদ্যশস্য আমদানি করে ইতালি, তার সিংহভাগই আসে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন থেকে।


তবে চার সপ্তাহ ধরে ইউক্রেনে যুদ্ধ চলায় এখন আর গো-খাদ্য আমদানি করা যাচ্ছে না। ফলে খামারগুলোতে খাদ্যশস্যের অভাব দেখা দিয়েছে।


যুদ্ধ চলতে থাকলে এবং তার জেরে ভুট্টা আমদানি না করতে পারলে তীব্র গো-খাদ্য সংকটে পড়বে ইতালির খামারগুলো। জানা গেছে, এই সংকট মেটাতে হলে আরও তিন লাখ হেক্টর জমিতে ভুট্টা চাষ করতে হবে, যা করা রাতারাতি সম্ভব হচ্ছে না।
তাই পশুখামার কর্তৃপক্ষের সিদ্ধান্ত, যদি খাদ্যসংকট চলতে থাকে সেক্ষেত্রে না চাইলেও তাদের খামারে অপুষ্টিতে ভোগা রুগ্ন গরুগুলো মেরে ফেলতে হবে।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top