News Flash

Image

Fire : খোয়াইতে বিজেপি পার্টি অফিস পুড়ে ছাই

খোয়াই, ২২ মার্চ : খোয়াইয়ের বন বাজার এলাকায় গতকাল গভীর রাতে শাসক দল বিজেপির পার্টি অফিসে দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। কে বা কারা এ অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করেছে এ ব্যাপারে কেউ নিশ্চিতভাবে কিছুই বলতে পারছেন না। 

শাসকদল অভিযোগ করেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করা হয়েছে। এ ব্যাপারে চাম্পাহাওয়ার থানায় বিজেপি দলের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। বনবাজারে বিজেপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার এর কোনো সংবাদ নেই। এদিকে শাসক দলের নেতৃবৃন্দ অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top