News Flash

  • Home
  • দিনের খবর
  • Mohan Bhagwat: সমাজ থেকে বৈষম্য দূর করতে পারেন শুধুমাত্র স্বয়ংসেবকরাই : মোহন ভাগবত
Image

Mohan Bhagwat: সমাজ থেকে বৈষম্য দূর করতে পারেন শুধুমাত্র স্বয়ংসেবকরাই : মোহন ভাগবত

গোরক্ষপুর, ২২ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের গোরক্ষনাথ মন্দিরে বাবা গোরক্ষনাথের দর্শন ও পূজার্চনা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। মঙ্গলবার সকালে গোরক্ষনাথ মন্দিরে পূজার্চনা করেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। এর আগে সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেছেন, সম্প্রীতির মাধ্যমেই দূর করা সম্ভব সমাজকে বিভক্ত করার মানসিকতা, সমাজ থেকে বৈষম্য দূর করতে পারেন শুধুমাত্র স্বয়ংসেবকরাই।

১৯-২২ মার্চ, ৪ দিনের জন্য গোরক্ষপুরে এসেছেন মোহন ভাগবত। সোমবার গোরক্ষ প্রান্তের বিভিন্ন জেলা থেকে আসা ৫৪ জন প্রচারককে সমাজকে একত্রিত করার মন্ত্র দেন তিনি। আঞ্চলিক কার্যালয় মাধবধামে প্রচারকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় আরএসএস প্রধান বলেছিলেন, সমাজকে সমস্ত পাপ থেকে মুক্ত করে সম্প্রীতি বোধের একটি সামাজিক পরিবেশ তৈরি করতে হবে।

সরসঙ্ঘচালক মোহন ভাগবত আরও বলেন, স্বয়ংসেবকদের এমন কাজ করা উচিত যাতে সমাজের মন পরিবর্তিত হয়। সামাজিক অহং এবং হীনমন্যতা উভয়েরই অবসান হওয়া উচিত। আরএসএস প্রধান কাজের সম্প্রসারণ, কর্মীদের উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতির কথাও বলেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেত্র প্রচারক অনিল, ক্ষেত্রে তত্ত্বাবধায়ক বীরেন্দ্র জয়সওয়াল এবং প্রদেশ প্রচারক সুভাষ।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top