News Flash

  • Home
  • দেশ
  • কর্ণাটকের টুমকুরে বাস উল্টে মৃত ৮, আহত কমপক্ষে ২০ জন
Image

কর্ণাটকের টুমকুরে বাস উল্টে মৃত ৮, আহত কমপক্ষে ২০ জন

টুমকুর (কর্ণাটক), ১৯ মার্চ (হি.স.): কর্ণাটকের টুমকুর জেলায় যাত্রীবোঝাই বাস উল্টে প্রাণ হারালেন ৮ জন। দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে টুমকুর জেলার পাভাগড়ের কাছে। হতাহতদের মধ্যে কয়েকজন পড়ুয়াও রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে কমপক্ষে ৬০ জন ছিলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটি উল্টে যায়।

পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে চালানোর কারণে শনিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ পাভাগড়ের কাছে উল্টে যায় একটি বাস। বাস উল্টে প্রাণ হারিয়েছেন দুই পড়ুয়া-সহ ৮ জন এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top