News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা, বিজেপি প্রার্থী ডা: মানিক সাহা, সিপিএম প্রার্থী ভানুলাল সাহা
Image

ত্রিপুরায় রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা, বিজেপি প্রার্থী ডা: মানিক সাহা, সিপিএম প্রার্থী ভানুলাল সাহা

আগরতলা, ১৮ মার্চ (হি. স.) : ত্রিপুরায় রাজ্যসভায় একটি মাত্র আসনে বিজেপি এবং সিপিএম প্রার্থী ঘোষণা দিয়েছে। ওই আসনে বিজেপি প্রার্থী হয়েছেন দলের প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা এবং সিপিএম প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা।

বর্তমানে রাজ্যসভায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করছেন সিপিএমের ঝর্ণা দাস বৈদ্য। তিনি দুইটি মেয়াদে রাজ্যসভার সাংসদের দায়িত্ব পালন করেছেন। তবে, সিপিএম পুণরায় তাঁকে প্রার্থী করেনি। এদিকে, সংসদীয় রাজনীতিতে প্রথমবারের জন্য প্রবেশ করছেন ডা: মানিক সাহা। আগামী ৩১ মার্চ রাজ্যসভার ভোট অনুষ্ঠিত হবে। ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বিধায়ক বিজেপির পক্ষে রয়েছেন। তাছাড়া, জোট শরিক আইপিএফটির সমর্থনও রয়েছে বিজেপির। ফলে, রাজ্যসভার সাংসদ হিসেবে জয়ী হওয়ার সম্ভাবনা ডা: মানিক সাহার প্রবল

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top