News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুর বিধানসভায় ২০২২-২৩ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী পি থিয়াগা রাজন
Image

তামিলনাড়ুর বিধানসভায় ২০২২-২৩ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী পি থিয়াগা রাজন

চেন্নাই, ১৮ মার্চ (হি.স.) : শুক্রবার ২০২২-২৩ সালের জন্য রাজ্যের বাজেট পেশ করলেন তামিলনাড়ুর অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগা রাজন। রাজ্যের রাজস্ব ঘাটতি আট বছরে প্রথমবারের মতো নেমে এসেছে।

এদিন বাজেট পেশের সময় থিগা রাজন বলেন, রাজ্যের রাজস্ব ঘাটতি আট বছরে প্রথমবারের মতো ৪.১৫ শতাংশ থেকে ৩.০৮ শতাংশে নেমে এসেছে। অর্থমন্ত্রী বলেন, “কেন্দ্র থেকে জিএসটি ক্ষতিপূরণ পেতে ব্যর্থ হলে সরকারি কোষাগারের ২০ হাজার কোটি টাকা ক্ষতি হবে। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রদের ফি যারা আইআইটি, এনআইটি, এইমস এবং আইআইএসসি-এর মতো প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নিতে চায় রাজ্য সরকার তা বহন করবে।”
তামিলনাড়ু সরকার চেন্নাই শহরের বন্যার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে এবং রাজ্যে জল ব্যবস্থাপনার জন্য ৩,৩৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক বিদ্বেষ মোকাবেলায় পুলিশ বিভাগের অধীনে একটি নতুন সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল গঠন করা হবে। থিগা রাজন বলেন, “রাজ্যে স্টার্ট আপের প্রচারের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জল জীবন প্রকল্পের অধীনে পানীয় জলের পাইপ সংযোগ দেওয়ার জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী পাঁচ বছরে ১৮ হাজারটি উচ্চ প্রযুক্তির কম্পিউটার ল্যাব দিয়ে সজ্জিত স্মার্ট ক্লাসরুম তৈরি করতে ৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top