News Flash

  • Home
  • বিদেশ
  • Israel: দেশে পাওয়া করোনার নতুন ধরন নিয়ে চিন্তিত নয় ইসরায়েল
Image

Israel: দেশে পাওয়া করোনার নতুন ধরন নিয়ে চিন্তিত নয় ইসরায়েল

জেরুজালেম, ১৭ মার্চ (হি.স.) : দেশে মেলা করোনার নতুন ধরন নিয়ে চিন্তিত নয় ইসরায়েল । সম্প্রতি ইসরায়েলে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দু’জন রোগী পাওয়া গেছে। নতুন এই ধরনের করোনা এখনও বিশ্বের কাছে পরিচিত নয়। এই ধরনকে এখনই গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল ।

ইসরায়েলর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দরে পিসিআর টেস্টের মাধ্যমে দুই যাত্রীর দেহে নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ইসরায়েলে পাওয়া করোনায় এই ধরনটি করোনার অতি সংক্রামক ওমিক্রনের বিএ.১ এবং বিএ.২ উপধরনের সমন্বয়ে গঠিত। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বিশেষ চিকিৎসার প্রয়োজন নেই। করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে যে চিকিৎসা এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে চিকিৎসা একই রকম। হালকা জ্বর, মাথাব্যথা এবং পেশীতে ব্যথা নতুন এই ভ্যারিয়েন্টের লক্ষণ।

দেশটির করোনা রেসপন্স বিভাগের প্রধান সালমান জারকা বলেন, এই মুহূর্তে আমরা নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন নই। এটি বড় ধরনের সমস্যা তৈরি করবে না। প্রসঙ্গত, ৯২ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত ইসরায়েলে ৪০ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে করোনা টিকার তিন ডোজ নিয়েছেন। দেশটিতে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা প্রায় ১৪ লক্ষ এবং আট হাজার ২৪৪ জন করোনায় মারা গেছেন।

Releated Posts

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top