News Flash

  • Home
  • দিনের খবর
  • মানসুখ মান্ডভিয়া জাতীয় টিকা দিবসে নাগরিকদের শুভেচ্ছা, দেশের ‘স্বাস্থ্য সেবাকর্মী’-কে গান উৎসর্গ
Image

মানসুখ মান্ডভিয়া জাতীয় টিকা দিবসে নাগরিকদের শুভেচ্ছা, দেশের ‘স্বাস্থ্য সেবাকর্মী’-কে গান উৎসর্গ

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : জাতীয় টিকা দিবসে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। বুধবার দেশের ‘স্বাস্থ্য সেবাকর্মী’ -কে একটি গানও উৎসর্গ করেছেন।

এদিন থেকে শুরু হয়েছে নতুন করে কোভিডের টিকাকরণ। দেশজুড়ে এদিন ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া ষাটোর্ধ্ব বয়সেদের বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক আজ এক বিবৃতিতে বলেছে, দ্বিতীয় টিকা দেওয়ার তারিখের ৯ মাস (৩৬ সপ্তাহ) পরে সতর্কতা ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

আজ হিন্দিতে একটি টুইটে স্বাস্থ্যমন্ত্রী একটি গান লিখেছেন। এই গানটি উৎসর্গ করা হয়েছে আমাদের স্বাস্থ্য বাহিনীর সুবর্ণ প্রচেষ্টা এবং অটল সাহসিকতার জন্য। তাদের কারণেই দেশ আজ নিরাপদ। এমন কর্মীদের জাতীয় টিকা দিবসে স্যালুট।”

জাতীয় টিকা দিবস উপলক্ষে আজ থেকে সমস্ত সরকারি কোভিড টিকা কেন্দ্রে ১২-১৪ বছর বয়সী সকল সুবিধাভোগীদের জন্য বিনামূল্যে কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে। এই বয়সের জন্য কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে কর্বেভ্যাক্স।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top