News Flash

  • Home
  • দিনের খবর
  • ছোটরাও এবার সুরক্ষিত, দেশে শুরু ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ
Image

ছোটরাও এবার সুরক্ষিত, দেশে শুরু ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে ছোটরাও এবার সুরক্ষিত। দেশে শুরু হয়ে গিয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। বুধবার থেকেই ওই বয়সসীমার শিশুদের টিকা দেওয়া শুরু হয়েছে গোটা দেশে। একইসঙ্গে বুধবার থেকেই বয়স্কদেরও বুস্টার টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বুধবার সকালে টুইট করে জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘সবাইকে ভ্যাকসিন বিনামূল্যে ভ্যাকসিন’ অভিযানের আওতায় ১২-১৪ বছর বয়সিদের কোভিড টিকাকরণ বুধবার থেকে শুরু হয়েছে।”

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “৬০ বছরের ঊর্ধ্বে সবাই বুধবার থেকেই প্রিকশন ডোজ নিতে পারবেন। আসুন সবাই মিলে একত্রে দেশকে সুরক্ষিত করি, ভ্যাকসিন নিই।” উল্লেখ্য, বড়দের টিকাকরণের জন্য ব্যবহৃত কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে না ১২-১৪ বছরের শিশুদের। বদলে কোরবেভ্যাক্স টিকা দেওয়া হচ্ছে এই ১২-১৪ বছর বয়সী শিশুদের। কোরবেভ্যাক্স হল তৃতীয় করোনা ভ্যাকসিন। এর আগে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ করিয়েছে কেন্দ্র।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top