News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভ্রমণে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতমূলক নয়, আদেশ জারি ত্রিপুরা ও বাংলাদেশ সরকারের
Image

ভ্রমণে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতমূলক নয়, আদেশ জারি ত্রিপুরা ও বাংলাদেশ সরকারের

আগরতলা, ১৫ মার্চ (হি. স.) : ভ্রমণে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। আদেশ জারি করল ত্রিপুরা ও বাংলাদেশ সরকার। আগামীকাল থেকেই ত্রিপুরায় ওই আদেশ কার্যকর হবে। এক্ষেত্রে কোভিডের দুইটি টিকা নেওয়া না হলেও করোনার নমুনা পরীক্ষা করা হবে না। মূলত, কোভিড পরিস্থিতিতে অনেকটাই উন্নতির কারণে ওই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার, এমনটাই আদেশে উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সরকার এক আদেশে বলেছে, দেশে আগত যাত্রীদের মধ্যে যে সকল যাত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কোভিড-১৯ টিকার দুই ডোজ (জনসন এন্ড জনসন এর ক্ষেত্রে ১ ডোজ) সম্পন্ন করেছেন এবং টিকা সনদ সঙ্গে রয়েছে তাঁদের আরটি-পিসিআর ভিত্তিক নেগেটিভ কোভিড-১৯ রিপোর্ট ব্যাধতামূলক নয়।

তবে, বাংলাদেশে আগত যাত্রীদের মধ্যে যে সকল যাত্রী কোভিড-১৯ টিকার ডোজ সম্পন্ন করেনি, তাদের ৭২ ঘণ্টা মেয়াদী আরটি-পিসিআর ভিত্তিক নেগেটিভ কোভিড-১৯ রিপোর্ট ব্যাধতামূলক। শুধু তাই নয়, বহিঃগামী যাত্রীদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোন দেশে গমনের পূর্বে যাত্রীগণ যে দেশে ভ্রমণ করবেন সে দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আরটি-পিসিআর টেস্ট প্রযোজ্য হবে। যাত্রীদের কাছে কোভিড-১৯ টিকার সনদ থাকা আবশ্যক। এমনকি, যাত্রীদের মাঝে যাদের কোভিড-১৯ এর উপসর্গ থাকবে তাদের আইসোলেশনে রেখে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। এদিকে, আইসোলেশনের বিধি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি বা কোভিড-১৯ চিকিৎসার গাইড লাইন প্রযোজ্য হবে। ১২ বছরের কম বয়সী যাত্রীর আরটি-পিসিআর ভিত্তিক নেগেটিভ কোভিড-১৯ রিপোর্ট ব্যাধতামূলক নয়, বাংলাদেশ সরকারের জারি করা আদেশে এমনটাই উল্লেখ রয়েছে। ১৪ মার্চ থেকে ওই আদেশ কার্যকর হচ্ছে।এদিকে, কোভিড পরিস্থিতিতে উন্নতির কারণে ত্রিপুরায় বিমানবন্দর, আইসিপি, রেলওয়ে স্টেশন এবং চুরাইবাড়ি চেকপোষ্ট দিয়ে প্রবেশে স্ক্রিনিং এবং করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। ত্রিপুরা সরকার ওই সিদ্ধান্ত নিয়ে আদেশ জারি করেছে। ১৬ মার্চ থেকে ওই আদেশ কার্যকর হবে। যথারীতি সমস্ত মেডিকেল টিম ওই সমস্ত স্থান থেকে প্রত্যাহার করা হয়েছে বলে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক ডা: সংগীতা চক্রবর্তী জানিয়েছেন। 

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top