News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন: ১৯ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পূর্ণ
Image

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন: ১৯ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পূর্ণ

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসার সময় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় ১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করল কলকাতার বিশেষ সিবিআই আদালত।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক প্যারিস পল এবং কলকাতা পুরসভার (কেএমসি) প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার। তদন্ত চলাকালীন এই দু’জনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর উত্তর কলকাতার কাঁকুড়গাছি এলাকার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি, তাঁকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে নারকেলডাঙা থানায় মামলা দায়ের হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। পরে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

পরবর্তীতে কলকাতা হাইকোর্ট-এর নির্দেশে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অতিরিক্ত চার্জশিট দিয়ে মোট ২০ জনকে অভিযুক্ত করে। তদন্তে কাঁকুড়গাছি থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিক এবং এক মহিলা সাব-ইন্সপেক্টরকেও গ্রেফতার করা হয়।

তাঁদের জামিন শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, “যদি রক্ষকরাই ভক্ষকের ভূমিকা নেন, তাহলে সমাজ কীভাবে চলবে?” অন্যদিকে, নিহত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকেও তদন্তের ধীরগতির জন্য সিবিআইয়ের সমালোচনা করা হয়েছিল।

বুধবার বিশেষ সিবিআই আদালতে এই মামলায় ১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top