News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকার পক্ষ এবং বিরোধী দলের সদস্যগণ ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবেকাজ করে ত্রিপুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন: রাজ্যপাল
Image

সরকার পক্ষ এবং বিরোধী দলের সদস্যগণ ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবেকাজ করে ত্রিপুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই: আইনসভাকে গণতন্ত্রের মন্দির বলা হয়। বিধানসভার সদস্যদের আদর্শ, নিষ্ঠা ও সেবার মনোভাব আইনসভাকে প্রকৃত অর্থে পবিত্র করে তোলে। জনপ্রতিনিধিগণ নিজেদের জন্য নয় বরং যারা তাদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্যই বিধানসভায় এসেছেন। আজ সকালে ত্রিপুরা বিধানসভার ৬৩তম প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন। বিধানসভার লবিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, রাজ্য সরকার সমাজের প্রতিটি নাগরিকের আর্থিক, সামাজিক অবস্থার উন্নয়নে উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে কাজ করে চলেছে। আইন শৃঙ্খলা রক্ষা, শান্তি প্রতিষ্ঠা, পরিকাঠামো উন্নয়ন, কৃষিক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে জনজাতি অংশের মানুষের উন্নয়নে রাজ্য সরকার ব্যাপক সাফল্য অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন সরকার পক্ষ এবং বিরোধী দলের সদস্যগণ ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে ত্রিপুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। ত্রিপুরার ভারত ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্তি থেকে শুরু করে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রাপ্তি এবং পূর্ণাঙ্গ বিধানসভার ঐতিহাসিক ও গৌরবময় পথচলাও রাজ্যপাল তার বক্তব্যে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। তিনি ত্রিপুরার ভারতভুক্তি থেকে শুরু করে বর্তমান বিধানসভার ইতিহাসের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। রাজ্যের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন বর্তমান বিধানসভার সদস্যগণ জনকল্যাণে কাজ করে যাবেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বের সবথেকে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা। তিনি ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিধায়কদের অবদানের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জ্যোতির্ময় নাথ, জিতেন সরকার এবং রতন চক্রবর্তী। গণতন্ত্র রক্ষায় ত্রিপুরা বিধানসভার অবদান তাদের স্মৃতিচারণায় তুলে ধরেন। ত্রিপুরা বিধানসভার অবসরপ্রাপ্ত কর্মচারি পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু শ্রী দেববর্মাকে সংবর্ধনা জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার সচিব এ. কে. নাথ। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যগণ এবং বিধায়কগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

এজিএমসি ও জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত করতেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত: বিজেপি

আগরতলা, ১ জুলাই: এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং মেডিক্যাল শিক্ষার মান উন্নত করার লক্ষ্যেই ওই দুই…

ByByReshmi Debnath Jul 1, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সংগতিহীন, পুনর্বিবেচনার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ জুলাই : চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সংগতিহীন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই: ত্রিপুরার চলমান জাতীয় সড়ক প্রকল্পের অগ্রগতি এবং নতুন সড়ক পরিকাঠামো উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

মহিলা কমিশনে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি; উত্তেজনা

আগরতলা, ১ জুলাই: রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, খুন এবং সাম্প্রতিক একাধিক ঘটনায় ত্রিপুরা মহিলা কমিশনের ভূমিকা নিয়ে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

Leave a Reply

Scroll to Top