News Flash

  • Home
  • দিনের খবর
  • ওডিশার স্কুলে ক্লাসরুমে মিলল পিস্তল, হতবাক অভিভাবক-পড়ুয়ারা
Image

ওডিশার স্কুলে ক্লাসরুমে মিলল পিস্তল, হতবাক অভিভাবক-পড়ুয়ারা

সম্বলপুর, ১৪ মার্চ (হি.স.): ওডিশার সম্বলপুর জেলায় একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম থেকে মিলল একটি পিস্তল। ক্লাসরুম থেকে দেশীয় পিস্তল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, হতবাক অভিভাবক ও পড়ুয়ারা। গত শনিবার শ্রেণীকক্ষ পরিষ্কার করার সময় সম্বলপুর জেলার জামানকিরা থানার অন্তর্গত

রেঙ্গুমুন্ডা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে পিস্তল পাওয়া যায়।

বিষয়টি প্রকাশ্যে এসেছে সোমবার। ক্লাসরুমের ভিতরে লুকিয়ে রাখা ছিল পিস্তলটি। সূত্রের খবর, যে শ্রেণীকক্ষ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি প্রাক্তন এক শিক্ষকের দখলে এবং সম্প্রতি খালি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক গোবিন্দ ভোই বিদ্যালয়ের দু’টি শ্রেণিকক্ষ দখল করে রেখেছেন। ৪ মার্চ তাঁকে অন্যত্র বদলি করা হলেও তাঁর জিনিসপত্র এখনও স্থানান্তর করা হয়নি। শ্রেণীকক্ষের অভাবে পঠনপাঠন বিঘ্ন হওয়ার কারণেই ওই শ্রেণীকক্ষ পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই মিলেছে একটি পিস্তল।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top