News Flash

  • Home
  • দেশ
  • Fire: শ্রীনগরে বিধ্বংসী আগুনে পুড়ল পাঁচটি বাড়ি, আহত একজন দমকল কর্মী
Image

Fire: শ্রীনগরে বিধ্বংসী আগুনে পুড়ল পাঁচটি বাড়ি, আহত একজন দমকল কর্মী

শ্রীনগর, ১৪ মার্চ (হি.স.): শ্রীনগরের বাতমালু এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে পাঁচটি বাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন একজন দমকল কর্মী। রবিবার গভীর রাতে বাতমালুর ডাণ্ডারখা এলাকার হামজা কলোনিতে অবস্থিত একটি বাড়িতে প্রথমে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পরে পার্শ্ববর্তী আরও চারটি বাড়িতে।

স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন দমকলে, কিন্তু ততক্ষণে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। আগুনের গ্রাসে চলে আসে পাঁচটি। দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টা সত্ত্বেও সারারাতই জ্বলতে থাকে বাড়িগুলি, পাঁচটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল কর্মীদের চেষ্টায় সোমবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় একজন দমকল কর্মী আহত হয়েছেন, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top