News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি সকাশে যোগী, গড়কড়ির সঙ্গেও সাক্ষাৎ উত্তর প্রদেশের ভাবী মুখ্যমন্ত্রীর
Image

রাষ্ট্রপতি সকাশে যোগী, গড়কড়ির সঙ্গেও সাক্ষাৎ উত্তর প্রদেশের ভাবী মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন উত্তর প্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন যোগী আদিত্যনাথ, উভয়ের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়েছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টুইটার হ্যান্ডেলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন যোগী আদিত্যনাথ।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার প্রাক্কালে এদিন সকালেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গেও দেখা করেছেন যোগী আদিত্যনাথ। গড়কড়ির দিল্লির বাসভবনে গিয়ে এদিন তাঁর সঙ্গে দেখা করেছেন যোগী আদিত্যনাথ। গড়কড়ির সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা হয়েছে যোগীর। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর যোগী আদিত্যনাথ এখন রয়েছেন দিল্লিতে, একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অনেকের সঙ্গে দেখা করেছেন তিনি।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top