News Flash

  • Home
  • দেশ
  • ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল আজ অমৃতসরে ‘বিজয়’ রোডশো
Image

ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল আজ অমৃতসরে ‘বিজয়’ রোডশো

সাঙ্গারুর (পঞ্জাব), ১৩ মার্চ (হি.স.) : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৬ মার্চ শপথ নেবেন ‘আম আদমি’ ভগবন্ত মান। তার আগে আজ রবিবার পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আম আদমি পার্টি(আপ) এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি রোডশোতে অংশ নিতে অমৃতসরে আসছেন। এদিন সকালে একথা জানালেন স্বয়ং পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার পঞ্জাবে সরকার গঠন করেত চলেছে আম আদমি পার্টি (আপ)। এই বিপুল জয়ে ‘বিজয়’ রোডশো করে জনগণের কৃতজ্ঞতা প্রকাশ করবেন। অমৃতসরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মান বলেন, “আমরা পঞ্জাবের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করতে আমরা গুরু সাহেবের আশীর্বাদ নেব। আমাদের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আজ অমৃতসরে (রোডশোর জন্য) আসছেন।”

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top