News Flash

  • Home
  • দিনের খবর
  • Uttar Pradesh Election : উত্তরপ্রদেশে ছাপ ফেলতে ব্যর্থ আসাদউদ্দিন ওয়েইসির দল
Image

Uttar Pradesh Election : উত্তরপ্রদেশে ছাপ ফেলতে ব্যর্থ আসাদউদ্দিন ওয়েইসির দল

লখনউ, ১০ মার্চ (হি. স.) : উত্তরপ্রদেশে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে জোরদার প্রচারে ঝাঁপিয়েছিল আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম। ওয়েইসিও প্রচারে যান। কিন্তু তা সত্ত্বেও দাগ কাটতে পারল না তাঁর দল। শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা উত্তরপ্রদেশে মাত্র ০.৪ শতাংশ ভোট পেয়েছে এআইএমআইএম। একটি আসনেও জয়ের কাছাকাছি পৌঁছতে পারেননি এআইএমআইএম প্রার্থীরা।


উত্তরপ্রদেশে এবার মুসলিম ভোট তাঁদের পক্ষে আসবে, এই আশা ছিল ওয়েইসির। তিনি প্রচারে বারবার বিজেপি-র হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সরব হন। কিন্তু শেষপর্যন্ত কিছুই হল না। ফের যোগী আদিত্যনাথের উপর ভরসা রাখলেন উত্তরপ্রদেশের মানুষ। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরল বিজেপি। এর আগে ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ৩৮টি আসনে প্রার্থী দিয়েছিল এআইএমআইএম। সেবার মোট ২ লক্ষের মতো ভোট পেয়েছিলেন ওয়েইসির দলের প্রার্থীরা। এবার এআইএমআইএম-এর ৩৮ জন প্রার্থী ২২.৩ লক্ষ ভোট পেয়েছেন। তাঁদের দলের ভোট শতাংশ সামান্য বেড়েছে।


এবার আজমগড়ের মুবারকপুর আসনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিল এআইএমআইএম। বহুজন সমাজ পার্টি ছেড়ে আসা নেতা গুড্ডু জামালিকে এই আসনে প্রার্থী করে এআইএমআইএম। কিন্তু জয়ের ধারেকাছেও থাকতে পারেননি জামালি। এই বিষয়ে উত্তরপ্রদেশের এক প্রবীণ বাসিন্দা বলেছেন, ‘ওয়েইসি যে ধরনের রাজনীতি করেন, সেটার জন্য উত্তরপ্রদেশের মানুষ তৈরি নন। তিনি হয়তো দৃষ্টি আকর্ষণ করতে পারেন, কিন্তু ভোট টানতে পারেন না। তাঁকে বুঝতে হবে, হায়দরাবাদের চেয়ে উত্তরপ্রদেশের রাজনীতি আলাদা।’

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top