News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Vote : ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে পরাজিত প্রধান সুন্দর আলী
Image

Vote : ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে পরাজিত প্রধান সুন্দর আলী

কৈলাসহর, ১০ মার্চ : ঊনকোটি জেলার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটে প্রধান সুন্দর আলী পরাজিত হয়েছেন। স্বজনপোষণের অভিযোগ এনে শাসক দলের চারজন এবং কংগ্রেসের তিন জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য গ্রামপ্রধান সুন্দর আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। অনাস্থা প্রস্তাবের ওপর বৃহস্পতিবার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে ভোট গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে টানটান উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ ও নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়েছিল। অবশ্য কঠোর নিরাপত্তা বলয় এর কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে পারেনি।

ঘটনার বিবরণে জানা গেছে, ১১ সদস্য বিশিষ্ট ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুন্দর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্বজনপোষণের অভিযোগ আনছিলেন শাসকদলের পঞ্চায়েত সদস্যরা। স্বজনপোষণের অভিযোগ ব্লকের বিডিও এবং প্রশাসনের কর্মকর্তাদের নজরেও নিয়েও কার্যকর কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েহিল। প্রধানের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়ে তারা অনাস্থা প্রস্তাব আনেন।

আইন অনুযায়ী অনাস্থা প্রস্তাবের উপর ভোটগ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণের জন্য উপস্থিত ছিলেন পঞ্চায়েত অফিসার এবং গৌরনগর ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন মোট সাতজন সদস্য। তাদের মধ্যে শাসক দলের চারজন এবং কংগ্রেস দলের তিনজন সদস্য রয়েছেন। অনাস্থা প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ প্রধান সুন্দরের পক্ষে ভোট দিয়েছেন শাসক দলের তিনজন সদস্য।

স্বাভাবিক কারণেই ৭-৪ ভোটে প্রধান সুন্দর আলী হেরে যান। অনাস্থা ভোট পর্ব সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, গ্রামপ্রধান সুন্দর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্বজনপোষণ ও আর্থিক নানা দুর্নীতির অভিযোগ ওঠেছিল। প্রধানকে বারবার সতর্ক করার পরও এ ব্যাপারে কর্ণপাত করেননি তিনি। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত তারা অনাস্থা ভোটের সম্মুখীন হন।

Releated Posts

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top