News Flash

  • Home
  • প্রধান খবর
  • আপ প্রার্থীর কাছে বিরাট ব্যবধানে পরাজয়, পাটিয়ালায় হেরে গেলেন অমরিন্দর সিং
Image

আপ প্রার্থীর কাছে বিরাট ব্যবধানে পরাজয়, পাটিয়ালায় হেরে গেলেন অমরিন্দর সিং

পাটিয়ালা, ১০ মার্চ (হি.স.): আম আদমি পার্টির প্রার্থীর কাছে বড়সড় ব্যবধানে হেরে গেলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পঞ্জাব লোক কংগ্রেসের প্রার্থী ক্যাপ্টেন অমরিন্দর সিং। পাটিয়ালা আসনে আপ প্রার্থী অজিতপাল সিং কোহলির কাছে ১৯ হাজার ৮৭৩ ভোটে হেরে গিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। পটিয়ালার ‘গড়’ রক্ষাই বড় চ্যালেঞ্জ ছিল অমরিন্দরের, সেই পরীক্ষায় তিনি অনুত্তীর্ণ হলেন।

এই পরাজয়েই ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের রাজনীতির যুদ্ধ শেষ হয়ে গেল কি না, তা বলবে সময়। কিন্তু পঞ্জাবের রাজনীতিতে নতুন শক্তির উত্থানে প্রাক্তন ফৌজি অমরিন্দর যে অশ্বপৃষ্ঠ থেকে ভূপাতিত, তাতে কোনও সন্দেহ নেই। প্রসঙ্গত, পঞ্জাবের কংগ্রেস পরিষদীয় দলের অন্দরে বিক্ষোভের জেরেই দ্বিতীয় বারের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদটাও পূর্ণ করতে পারেননি তিনি। বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। নতুন দলও গঠন করেন, বিজেপির সঙ্গে জোট করে লড়েছেন। কিন্তু, হেরে গেলেন প্রাক্তন ফৌজি।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top