News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পঞ্জাব এবার আপ-এর; মুখ থুবড়ে পড়ল কংগ্রেস, খারাপ ফল বিজেপির
Image

পঞ্জাব এবার আপ-এর; মুখ থুবড়ে পড়ল কংগ্রেস, খারাপ ফল বিজেপির

অমৃতসর, ১০ মার্চ (হি.স.): পঞ্জাবে এবার ‘আম আদমি পার্টির সরকার’। সীমান্তবর্তী এই রাজ্যে পুরোপুরি মুখ থুবড়ে পড়ল কংগ্রেস। অনেক খারাপ ফল বিজেপির। বেলা এগারোটা নাগাদ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভার ৮৯টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি দু’টি আসনে, বিজেপি তিনটি আসনে, নির্দল একটি আসনে, কংগ্রেস ১৫টি আসনে ও শিরোমণি অকালি দল ৭টি আসনে এগিয়ে রয়েছে।

ম্যাজিক সংখ্যা ৫৯ ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছে আপ। এ বার দিল্লির বাইরে প্রথম জয়ের গন্ধ পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। বেলা বাড়তেই শুরু হয়েছে আপ-সেলিব্রেশন। আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মানের বাড়িতে শুরু হয়েছে মিষ্টি তৈরির কাজ। সঙ্গরুর লোকসভা কেন্দ্রে শুরু আপ কর্মী-সমর্থকরা সেলিব্রেশন শুরু করে দিয়েছেন।
বেলা যত গড়াচ্ছে বড় জয়ের আভাস পাচ্ছে আম আদমি পার্টি। পঞ্জাবে কংগ্রেসের প্রভাবশালী প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। সিধু ও চন্নি পিছিয়ে. অন্য দিকে, ক্যাপ্টেন অমরেন্দ্র সিংও পিছিয়ে রয়েছেন পাটিয়ালা আসনে, পদত্যাগের সম্ভাবনা মুখ্যমন্ত্রী চন্নির।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top