News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফিল্ম ইনস্টিটিউট : সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের এক প্রতিনিধিদল রাজ্য সফরে আসছেন
Image

ফিল্ম ইনস্টিটিউট : সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের এক প্রতিনিধিদল রাজ্য সফরে আসছেন

আগরতলা, ৯ মার্চ : রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখতে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের এক প্রতিনিধিদল রাজ্য সফরে আসবেন। আগামী ১০-১৫ দিনের মধ্যে এই প্রতিনিধিদলটির রাজ্যে আসার কথা রয়েছে। প্রতিনিধিদলটি রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান। তিনি আরও জানান, রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যাতে রাজ্যের ছেলেমেয়েদের এই বিষয়ে পড়াশুনার জন্য বহির্রাজ্যে যেতে না হয়। রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে রাজ্য অর্থ দপ্তর ইতিমধ্যেই প্রাথমিকভাবে ৫ কোটি ৭৬ লক্ষ টাকার অনুমোদন দিয়েছে বলে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top