News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Election : রাজ্যের রাজ্যসভার সাংসদ পদে নির্বাচন ৩১ মার্চ
Image

Election : রাজ্যের রাজ্যসভার সাংসদ পদে নির্বাচন ৩১ মার্চ

আগরতলা, ৯ মার্চ : ভারতের নির্বাচন কমিশন এক প্রেস রিলিজে জানিয়েছে দেশের ৬টি রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার ১৩ জন সাংসদের কার্যকাল আগামী এপ্রিল-এ শেষ হচ্ছে। ত্রিপুরা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস (বৈদ্য)-এর কার্যকাল শেষ হবে আগামী ২ এপ্রিল-এ। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রিপুরা সহ ৬টি রাজ্যে রাজ্যসভার সদস্য নির্বাচন নিম্নলিখিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

নির্বাচনের নোটিফিকেশন জারি হবে ১৪ মার্চ (সোমবার)। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হলো ২১ মার্চ (সোমবার)। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ২২ মার্চ (মঙ্গলবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হলো ২৪ মার্চ (বৃহস্পতিবার)। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ (বৃহস্পতিবার)। ভোটগ্রহণ করা হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা হবে ৩১ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫টায়। নির্বাচন কমিশন প্রেস রিলিজে জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে ২ এপ্রিল (শনিবার)-র পূর্বে।

Releated Posts

আগামী ৯ মে’র মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলাফল

আগরতলা, ৬ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৯ মে’র…

ByByTaniya Chakraborty May 6, 2026

শীঘ্রই চালু আগরতলায় নতুন সিভিল হাসপাতাল, পরিদর্শনে মেয়র

আগরতলা, ৬ মে: আগরতলার জ্যাকসন গেট সংলগ্ন নবনির্মিত সিভিল হাসপাতাল পরিদর্শন করে শীঘ্রই জনসাধারণের জন্য হাসপাতালটি চালু করার…

ByByTaniya Chakraborty May 6, 2026

ত্রিপুরায় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু, তৃণমূল সংগঠন শক্তিশালীকরণে জোর মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৬ মে: প্রদেশ বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান ২০২৬’ শুরু হয়েছে। আজ প্রদেশ…

ByByTaniya Chakraborty May 6, 2026

শপথ নিলেন সিইএম রুনিয়েল দেববর্মা এবং ইএম চন্দ্র কুমার জামাতিয়া

আগরতলা, ৬ মে : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রশাসনিক কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো। খুমুলুঙ…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top