News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : দ্বাদশ শ্রেণীর ছাত্রের মারে নবম শ্রেণীর ছাত্র আহত
Image

Attack : দ্বাদশ শ্রেণীর ছাত্রের মারে নবম শ্রেণীর ছাত্র আহত

আগরতলা, ৯ মার্চ : রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রের মারে নবম শ্রেণীর ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টা নাগাদ। আহত ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় সহপাঠীরা উদ্ধার করে জি বি হাসপাতালে ট্রমা সেন্টারে নিয়ে যায়। বর্তমানে সে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। স্কুল চলাকালে স্কুলের ভিতরে ছাত্রকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্কুলের শিক্ষকদের এবং প্রশাসকের দায়িত্ব জ্ঞান নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ব্যাপারে পুলিশের কাছে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই। মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল সহ অন্যান্য স্কুলগুলিতে এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার জন্য ছাত্র অভিভাবকসহ সকল স্তরের জনগণকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে অনেকেই দাবি করেছেন। শিক্ষাঙ্গনে এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও অভিভাবক মহলের অভিমত।
____

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top