News Flash

Image

গাঁজা : লরি থেকে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার

তেলিয়ামুড়া, ৯ মার্চ : বুধবার সকালে তেলিয়ামুড়া শিববাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের কর্মকর্তারা লরি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছেন। ঘটনার বিবরণে জানা গেছে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর গোবিন্দ দাসের নেতৃত্বে অন্যান্য কর্মীরা লরিটি আটক করেছে। লরিটি আটক করে তিনটি চাকার ভেতর থেকে মোট ১৩৫কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। এব্যাপারে গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এন ডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে।

ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়ে ট্রাফিক পুলিশ অফিসার জানিয়েছেন, তাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল একটি লরি চাকা টাওয়ারের ভিতরে করে শুকনো কাজাব নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে লরিটি আটক করে তল্লাশি চালিয়ে তারা সাফল্য পেয়েছেন। এ ধরনের অভিযান আগামী দিনগুলিতে অব্যাহত থাকবে বলে ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।উল্লেখ্য, গতকাল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার ৩৬ মাইলে আসাম আগরতলা জাতীয় সড়কে একটি লরি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছিল। প্রতিনিয়তই রাজ্য থেকে নানা কৌশলে গাজা বহির্জাত যে এবং বহির রাষ্ট্রের পাচার হচ্ছে। পুলিশ ও প্রশাসন গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রাখলেও গাঁজা চাষ এবং গাঁজা পাচার অব্যাহত রয়েছে।

Releated Posts

সামাজিক ভাতা বন্ধ, চরম দুর্দশায় অসহায় বৃদ্ধা সান্তনা বালা দাস; পুনরায় চালুর আবেদন

তেলিয়ামুড়া, ২০ জুন: জীবনের শেষ প্রান্তে এসে সামাজিক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তেলিয়ামুড়া পুর…

ByByNews Desk Jun 20, 2026

চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা

আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…

ByByNews Desk Jun 20, 2026

বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top