News Flash

Image

Accident : মাটি চাপা পড়ে গুরুতর দুই শ্রমিক

উদয়পুর, ৯ মার্চ : গোমতী জেলার উদয়পুর মাতার ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রসাদ প্রকল্পে মাটি কাটার কাজ করতে গিয়ে মাটি ধসে চাপা পড়ে দুজন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার সাথে সাথেই অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা চালায় এবং দমকল বাহিনীকে খবর পাঠানো হয়। স্থানীয় জনগণ এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় তাদেরকে মাটির নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসাদ প্রকল্পে মাটি কাটার কাজ করার সময় মাটি ধসে শ্রমিক গুরুতরভাবে আহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং আহত শ্রমিকদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top