News Flash

  • Home
  • বিদেশ
  • Russian Attack: রুশ হামলায় সুমিতে ২২, সেভেরোদোনেস্টকে ১০ জনের মৃত্যু
Image

Russian Attack: রুশ হামলায় সুমিতে ২২, সেভেরোদোনেস্টকে ১০ জনের মৃত্যু

সুমি, ৯ মার্চ (হি.স.) : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে হামলা চালাতে সেনা পাঠিয়েছিলেন। সেই হামলার আজ ১৪তম দিন। রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে তিনদফা আলোচনার পরও সংকট সমাধানের কোনও লক্ষণ নেই। এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রতিশোধ হিসেবে রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন-রাশিয়া উভয় দেশ বুধবার দিনভর উচ্ছেদ করিডোরে সম্মতি জানিয়েছে।
সেভেরোদোনেস্টকে ১০ জনের মৃত্যু হয়েছে। নিরীহ নাগরিকদের গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি ইউক্রেনের। একই সঙ্গে কিভ দাবি করছে, ইউক্রেনে এখনও পর্যন্ত ১২ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে।

আর সুমিতে এক রাতে ২২ জনের মৃত্যু হয়েছে৷ রুশ বিমান বাহিনীর হামলায় ওই ২২ জন নাগরিকের মৃত্যু হয়েছে৷ সুমির আঞ্চলিক রাষ্ট্রীয় প্রশাসনিক প্রধান দিমিত্রো ঝাইভিটস্কির মতে, রাতারাতি সুমিতে রাশিয়ার বিমান হামলায় ২২ জন মারা গেছে। তাদের মধ্যে তিনজন শিশু ছিল। ইতিমধ্যে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে ঘোষণার দাবি করেছে।

Releated Posts

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লেবাননে ইজরায়েলি বিমান হামলা

বেইরুট, ২০ জুন (আইএএনএস): লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই দক্ষিণ লেবাননের সাজদ শহরের…

ByByNews Desk Jun 20, 2026

বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগে বিক্ষোভ তীব্র, দেশজুড়ে প্রতিবাদে হিন্দু সম্প্রদায়

ঢাকা, ২০ জুন (আইএএনএস): ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ…

ByByNews Desk Jun 20, 2026

ভারত-কাবুল সম্পর্ক নষ্ট করতে ডিজিটাল প্রচারযুদ্ধ শুরু আইএসকেপির, নজরদারি বাড়াল গোয়েন্দারা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার পর এবার ভারতের বিরুদ্ধে ডিজিটাল প্রচারযুদ্ধ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top