News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরলেন অক্ষর প্যাটল, বাদ কূলদীপ
Image

Cricket : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরলেন অক্ষর প্যাটল, বাদ কূলদীপ

মুম্বই, ৮ মার্চ (হি.স.) : শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় শিবিরে ফিরলেন বাঁহাতি অল-রাউন্ডার। মঙ্গলবার অক্ষরকে জাতীয় দলে সামিল করার সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই। অক্ষর প্যাটল দলে ঢুকে পড়ায় কূলদীপ যাদবকে বাদ পড়তে হল। দীর্ঘদিন বাদে দলে ফিরলেও কোনও ম্যাচ খেলার আগেই দল থেকে ছিটকে গেলেন কূলদীপ।


মঙ্গলবার বিসিসিআইয়ের তরফে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে,”জাতীয় নির্বাচকমণ্ডলী আগামী ১২ থেকে ১৬ মার্চ আয়োজিত ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে অক্ষর প্যাটেলকে ভারতীয় দলে সামিল করার সিদ্ধান্ত নিয়েছে। অক্ষরের রিহ্যাব শেষ এবং জাতীয় দলে যোগ দেওয়ার জন্য তিনি পুরোপুরি ফিট।” পাশাপাশি বোর্ড এও জানায় যে বাঁহাতি চায়নাম্যান স্পিনার কূলদীপ যাদবকে জাতীয় দল থেকে ‘রিলিজ’ করে দেওয়া হচ্ছে।শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল


রোহিত শর্মা (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঞ্চাল, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্থ, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, সৌরভ কুমার, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top