News Flash

  • Home
  • বিদেশ
  • Russian Attack : সুমিতে রুশ হামলা, মৃত কমপক্ষে ৯
Image

Russian Attack : সুমিতে রুশ হামলা, মৃত কমপক্ষে ৯

সুমি, ৮ মার্চ (হি.স.) : রুশ হামলা অব্যাহত ইউক্রেনে। এবার সুমিতে বোমা হামলায় মৃত কমপক্ষে ৯ জন। সুমিতে কয়েক হাজার ভারতীয়র বাস। মূলত চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়ার জন্যই অনেক ভারতীয় পড়ুয়া সুমিকে বেছে নেন। তালিকায় অনেক বাঙলি পড়ুয়ার নামও রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত। যা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি হয়েছে মস্কোর উপর। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা দিয়েছিলেন, হামলা চলবে সেনা ছাউনিকে লক্ষ্য করে। সুরক্ষিত থাকবে আমজনতা। কিন্তু বাস্তব অন্য কথাই বলে। পরিস্থিতির চাপে ক্ষণিকের যুদ্ধ বিরতি ঘোষণা করে আটকে থাকা মানুষদের নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এরমধ্যেই মঙ্গলবার সুমিতে রুশ হামলায় কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অনেকজন। এই সুমিতেই বহু ভারতীয় থাকেন পড়াশোনার জন্য। স্বাভাবিক ভাবে চিন্তা বেড়েছে সেই সব পরিবারের।
এদিকে দু’পক্ষের মধ্যে ইতিমধ্যেই শান্তি বৈঠক হলেও ইউক্রেনের উপরে লাগাতার গোলা বর্ষণ জারি রেখেছে রুশ সেনা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে ১২০৭ সাধারণ মানুষ হতাহত হয়েছে। এদের মধ্যে ৪০৬ জন নিহত এবং ৮০১ জন আহত বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

Releated Posts

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026

এসএফজে-শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের নতুন কৌশল, পুলিশি পদক্ষেপ উসকে দিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারের ছক: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের যুবকদের উসকানি দিতে এবং সহিংসতার দিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে বিদেশভিত্তিক একাধিক নেটওয়ার্ক সমন্বিতভাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top