News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইউক্রেনে শেলিং বন্ধ হলেই ভারতে ফিরবে নবীনের দেহ, আশ্বাস বোম্মাইয়ের
Image

ইউক্রেনে শেলিং বন্ধ হলেই ভারতে ফিরবে নবীনের দেহ, আশ্বাস বোম্মাইয়ের

বেঙ্গালুরু, ৮ মার্চ (হি.স.): ইউক্রেনে শেলিং বন্ধ হলেই দেশে ফেরানো হবে মৃত ভারতীয় ডাক্তারি পড়ুয়া নবীন শেখারাপ্পার দেহ। মঙ্গলবার এমনটাই জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। এদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমাদের জানিয়েছেন, নবীনের (ইউক্রেনে শেলিংয়ে মৃত এমবিবিএস পড়ুয়া) দেহ এখন ইউক্রেনের একটি মর্গে সংরক্ষিত করে রাখা আছে। একবার শেলিং বন্ধ হলেই তা দেশে ফেরানো হবে।

ইতিপুর্বেই নবীনের পরিবারকে ২১ লক্ষ টাকার চেক ও পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে কর্ণাটক সরকার। ইউক্রেনের খারকিভ মেডিক্যাল কলেজের এই ২১ বছর বয়সী ভারতীয় পড়ুয়া, খাবার কেনার লাইনে দাঁড়িয়ে থাকাকালীন, রুশ শেলিংয়ের ফলে প্রাণ হারান।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top