News Flash

Image

শরনার্থী শিবিরে সংঘর্ষ

আমবাসা, ৭ ফেব্রুয়ারি : ধলাই জেলার আমবাসা হাদু কলক শরণার্থী পুনর্বাসন কেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো সেনতিয়া রিয়াং, মিত্রহাম রিয়াং এবং কৈলাস রিয়াং। এ ব্যাপারে আক্রান্তদের তরফে আমবাসা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার শরণার্থী শিবির থেকে ধলাই জেলার আমবাসার হাদু কলক  এলাকায় বেশ কিছু পরিবারকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুনর্বাসন দেওয়া হয়েছিল। পুনর্বাসন শিবিরে রেশন সরবরাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে শরণার্থীদের মধ্যে বিবাদ লেগেই রয়েছে। এই বিবাদের জেরে প্রায়ই হামলা  সহ নানা হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত হচ্ছে। এর জের ধরেই রবিবার শরণার্থী শিবিরের হামলার ঘটনা সংঘটিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফের যেকোনো সময় রিয়াং শরণার্থী শিবিরে হিংসাত্মক কার্যকলাপের সংগঠিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।

শরণার্থী ক্যাম্প এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। রবিবার শরণার্থীদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার পর পুলিশ মামলা গ্রহণ করলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার সংবাদ নেই। 

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top